ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন মেনে চললে সড়কে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতকে চোরের দেশ বলে মন্তব...
কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...
বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

মন্তব্য (০)