• সমগ্র বাংলা

জামালপুরে ব্রীজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার মেস্টার ইউনিয়নের চর গগনপুর আমতলা বাজার সংযোগ সড়কে ব্রীজ নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চর গগনপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মেলান্দহ, মাদারগঞ্জ ও জামালপুর সদরের নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, মো. আব্দুল্লাহ, নাসিরুদ্দিন, সাখাওয়াত হোসেন, মোশারফ হোসেন ও শাহজাহান মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চর গগনপুর আমতলা বাজার সংযোগ সড়কে ১৫ মিটার দীর্ঘ একটি ব্রীজ নির্মাণ ও প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার এখন সময়ের দাবি। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এই গুরুত্বপূর্ণ সড়কটিতে কোনো স্থায়ী উন্নয়ন হয়নি। ফলে প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে।

বক্তারা আরও জানান, এ সড়কটি জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী এই চার উপজেলার সংযোগ পথ হিসেবে ব্যবহৃত হয়। তাই অবিলম্বে ব্রীজ নির্মাণ ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত কাজ শুরু না হলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo