• সমগ্র বাংলা

ফরিদপুরে অবশেষে এনআইডি পেলেন দুই হাতহীন জসিম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দার সেই পা দিয়ে লিখে এইচএসসি পাস করা দুই হাতহীন জসিম মাতুব্বরের (২৬) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে তিনি পেয়েছেন তার বহু প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন নিজেই জসিমের ব্যবসা প্রতিষ্ঠান, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কালীবাড়ি বাজারে গিয়ে এনআইডি কার্ডটি তার হাতে তুলে দেন।

এনআইডি হাতে পেয়ে আবেগাপ্লুত জসিম মাতুব্বর জানান, “জন্ম থেকে দুই হাত না থাকায় জীবনে অনেক কষ্ট করেছি। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এনআইডি পাইনি। আজ ইউএনও স্যার আমার দোকানে এসে নিজ হাতে কার্ডটি দিয়েছেন—এটা আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ।”

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইউএনও দবির উদ্দিনের উদ্যোগে জসিমকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তার চোখের আইরিশের ছবি এবং পায়ের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে দ্রুত কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানো হয়।

জন্ম থেকেই দুই হাতবিহীন জসিম নিজের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে পা দিয়ে লিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

জাতীয় পরিচয়পত্র না থাকায় এতদিন পড়াশোনা, ব্যবসা ও সরকারি-বেসরকারি সেবাগ্রহণে নানান ভোগান্তির মুখে পড়তে হতো তাকে। তবে ইউএনওর মানবিক উদ্যোগে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

স্থানীয়রা বলেন, প্রশাসনের এমন মানবিক পদক্ষেপ সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

কার্ড বিতরণের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মাইটিভির স্থানীয় প্রতিনিধি শফিকুল ইসলাম জনিসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৩

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

image

বাংলাদেশ ও ভারত ‘চোরের দেশ’, বললেন আরপিসিএল বোর্ডের পরিচা...

৪

‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতকে চোরের দেশ বলে মন্তব...

image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

৫

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

  • company_logo