• সমগ্র বাংলা

বগুড়া শহর আ.লীগের সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি (৫৬) কে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার।

জানা যায়, ২০১৯ সালে ববি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০২১ সালের পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে পরাজিত হন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার কাছে। ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ডিবির ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে দায়ের করা অন্তত ১২টি মামলায় ববির নাম রয়েছে। এসব মামলায় হত্যা, বিস্ফোরক ও সংঘর্ষের অভিযোগ অন্তর্ভুক্ত। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo