• সমগ্র বাংলা

দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সাকিব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ডাইয়াগজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব রাজধানীর যাত্রাবাড়ি থানার কোনাপাড়া এলাকার সুমন হোসেনের ছেলে। ৩ ভাই বোনের মধ্যে সাকিব ছিলো সবার বড়। নিহত সাকিব যাত্রাবাড়ি এলাকার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহত শিশুটির মা ময়না আক্তার জানান, জমি সংক্রান্ত একটি কাজে ২দিন পূর্বে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আসেন। শুক্রবার দুপুরে বৃষ্টি হলে সাকিবের পায়ে কাদা লাগে। পরে সাকিব তার নানা বাড়ির পাশে খালে পা ধৌত করতে যান। এরপর আর ফিরে না আসায় পরিবারের লোকজন খালের বিভিন্ন স্থানে খুঁজে সাকিবকে ভাসতে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী বলেন, এ ঘটনায় দোহার থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন একট...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারের জেরে স্থ...

image

আজ দহগ্রাম আঙ্গোরপোতা মুক্ত দিবস

লালমনিরহাট প্রতিনিধি::আজ ২৬ জুন দহগ্রাম - আঙ্গোরপোতা মুক্ত দ...

image

চাটমোহরে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পুলিশি অভিযানে ...

image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

  • company_logo