• সমগ্র বাংলা

‎প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে তুরাগ নদে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে বিজয়া দশমীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

‎শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাপাইর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত শিশু অঙ্কিতা মনি দাস (৪) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে। এখনও নিখোঁজ রয়েছে একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)।

‎এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়। তখন অধিকাংশ যাত্রী সাতরে তীরে উঠলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়।

‎খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের খুঁজে না পাওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার সকাল থেকে ফের অভিযান শুরু হলে সকাল সাড়ে ৯টার দিকে চাপাইর ব্রিজের কাছে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়। তবে তন্ময় এখনও নিখোঁজ রয়েছে।

‎ডুবুরি দলের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, ‘চাপাইর ব্রিজের কাছে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।’

মন্তব্য (০)





image

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন একট...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারের জেরে স্থ...

image

আজ দহগ্রাম আঙ্গোরপোতা মুক্ত দিবস

লালমনিরহাট প্রতিনিধি::আজ ২৬ জুন দহগ্রাম - আঙ্গোরপোতা মুক্ত দ...

image

চাটমোহরে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পুলিশি অভিযানে ...

image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

  • company_logo