• সমগ্র বাংলা

‎টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ টেকনাফের গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।
‎
‎শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
‎
‎তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে কিছু ব্যক্তিকে বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গতরাত ২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের আস্তানায় বন্দি থাকা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।
‎
‎ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিলো।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo