ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়ায় গত (৬ সেপ্টেম্বর) শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আপন চাচাতো ভাইদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধে টেটা বিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের একজন নিহত হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরু মন্ডল (২৬) বাদী হয়ে নামীয় ৮ জনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামী করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে গত (২০ সেপ্টেম্বর) শনিবার র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. নাজমুল ইসলাম, স্কোয়াড কমান্ডার সিনিঃ এডি হালিউজ্জামান এবং র্যাব-১২ সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক এর যৌথ নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানার মধ্য রাজাশন ও উত্তর রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১ ও ৩ নং আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতার মো. আঙ্গুর মন্ডল (২২) ও মো. চন্দন মন্ডল (২৪) আপন দুই ভাই। তারা পাবনা সদর উপজেলার তারাবাড়ীয়া গ্রামের আজিত মন্ডলের ছেলে। গ্রেফতারকৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...
দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

মন্তব্য (০)