• রাজনীতি

নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইনশাআল্লাহ : রাশেদ খাঁন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলায় আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসীর ন্যূনতম ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।

তিনি লেখেন, জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসন্ত্রাসের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটেছে। পাশেই ২০ মিটার দূরে ৩ তলা বাড়িতে নুসরাত তাবাসসুমের মা-বাবা থাকেন। টিনের বাড়িটি মূলত নুসরাত তাবাসসুমের বাবার পুরাতন বাড়ি। সেখানে গরু, হাঁস-মুরগী, কবুতর পালন এবং পুরাতন মালামাল রাখা হয় এবং বাড়ির কেয়ারটেকারও সেখানে থাকেন।

রাশেদ খাঁন জানান, স্থানীয় প্রশাসনের তথ্য মতে, রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। নতুন বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও পুরাতন বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীদের চিহ্নিত করতে কিছুটা সময় লাগছে।

কুষ্টিয়া পুলিশ সুপার, দৌলতপুর থানার ওসিসহ স্থানীয় পুলিশ প্রশাসন এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, এই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য ঢাকা থেকেও পুলিশের একটি বিশেষজ্ঞ টিম যাচ্ছে। অগ্নিসন্ত্রাসের এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে এরইমধ্যে সরকারের পক্ষ থেকে পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, আশা করি, শীগগির অগ্নিসন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী দুর্বৃত্তরা গ্রেফতার হবে। জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত যে কারও ওপর হামলা, বাড়িঘর আগুনসহ আওয়ামী দুর্বৃত্তদের যে কোনো নাশকতাকে শক্তভাবে মোকাবিলা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শেষে তিনি লেখেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসীর ন্যূনতম ছাড় পাবে না, ইনশাআল্লাহ। আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করতে সরকারের পাশাপশি গণঅভ্যুত্থানের শক্তি সমূহকেও সজাগ থাকতে হবে।

 

মন্তব্য (০)





image

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...

image

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...

image

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ ক...

৩

নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...

image

আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান...

৪

নিউজ ডেস্কঃ   জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...

image

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির...

৫

নিউজ ডেস্কঃ  ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

  • company_logo