• লিড নিউজ
  • রাজনীতি

‎শেখ হাসিনার প্রত্যর্পণ হবে, কখনও প্রত্যাবর্তন হবে না: রিজভী ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি যেটা করা আছে, সেই বিধি-বিধান অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। বাংলাদেশে তার প্রত্যর্পণ হবে, কখনও প্রত্যাবর্তন হবে না। দেশে ফিরলেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

‎শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
‎
‎এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে যেকোনো অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জেগে ওঠার শক্তি পেয়েছে। ৭ নভেম্বর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এ দেশের স্বাধীনতার রক্ষা হয়। এরপরই দেশে গণতন্ত্র এবং বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান।
‎
‎বর্তমানে দেশ কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত দেশের জনগণ নেবে বলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তার বক্তব্যে উল্লেখ করেন।

মন্তব্য (০)





image

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...

image

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...

image

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ ক...

৩

নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...

image

আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান...

৪

নিউজ ডেস্কঃ   জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...

image

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির...

৫

নিউজ ডেস্কঃ  ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

  • company_logo