• রাজনীতি

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়জুল করীম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বীকার করে তা সমাধানের উদ্যোগ নেওয়াই সুশাসনের প্রথম লক্ষণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি বলেন, বিএনপি সরকারের মধ্যেও সমস্যা অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে।

বরিশালের মুলাদী উপজেলার পূর্ববাজারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখা আয়োজিত যুব সম্মেলনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, রাষ্ট্রে নানা ধরনের সমস্যা ও সংকট তৈরি হবে বলেই মানুষ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সরকারের কাজ হলো এসব সমস্যা ও সংকট যথাযথভাবে চিহ্নিত করা, সেগুলো স্বীকার করা এবং সমাধানের উদ্যোগ নেওয়া। সমস্যা স্বীকার করা সুশাসনের অন্যতম প্রধান ও প্রথম আলামত। তাঁর ভাষ্য, স্বৈরশাসকেরা সাধারণত কোনো সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চান না।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকারের মধ্যেও সমস্যা অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য তাঁর কাছে সমস্যা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা বলে মনে হয়েছে।

মন্তব্য (০)





image

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...

image

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...

image

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ ক...

৩

নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...

image

আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান...

৪

নিউজ ডেস্কঃ   জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...

image

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির...

৫

নিউজ ডেস্কঃ  ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

  • company_logo