• রাজনীতি

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তাদের নাম প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার দেবিদ্বার উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশ মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে প্রশাসন একক প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না। সমাজে মাদকের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে। তাই মাদক নির্মূলে সবার আন্তরিক সহযোগিতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে সম্প্রীতির সঙ্গে সামাজিক নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান তিনি।

স্থানীয় মাদককারবারিদের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, যারা মাদক ব্যবসা করে তারা মঙ্গলগ্রহ বা জেলার অন্য উপজেলা থেকে আসেনি; তারা এই এলাকারই সন্তান। প্রত্যেক মাদককারবারির পক্ষে কোনো না কোনো ‘ভালো মানুষ’ থানায় গিয়ে তদবির করে। সমাজের একশ্রেণির মানুষ নিজেদের স্বজন দাবি করে মাদককারবারিদের পক্ষ অবলম্বন করে, ফলে তারা প্রশ্রয় পায়।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি বলেই অনেকে আমাকে পছন্দ করে না। কিন্তু আমি এর বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ করব না। মাদককারবারি নিজের আত্মীয় কিংবা সন্তান হলেও কোনোভাবেই প্রশ্রয় দেওয়া বা স্বজনপ্রীতি করা যাবে না বলে হুশিয়া করেন তিনি।

মন্তব্য (০)





image

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...

image

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...

image

আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান...

৩

নিউজ ডেস্কঃ   জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...

image

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির...

৪

নিউজ ডেস্কঃ  ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

image

‘৭ দিন ধরে ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি’: এন...

৫

নিউজ ডেস্কঃ সাতদিন ধরে ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুম...

  • company_logo