• রাজনীতি

উলিপুরে নিষিদ্ধ আ. লী‌গের সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’ এবং ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় তাঁদের।
‎
‎সভায় বক্তারা বলেন, সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নৈরাজ্যমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এখনো পলাতক ফ্যাসিস্টদের জন্য স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
‎
‎বক্তারা আরো বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কোনো গোষ্ঠী বা সংগঠন পরিকল্পিতভাবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। ১৭ বছ‌রে আওয়ামী লীগ দেশ‌কে ধ্বংস ক‌রে এখন আবার দিবাস্বপ্ন দেখ‌ছেন, যা সফল হ‌বে না। যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে।
‎
‎এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, মঈনুল ইসলাম মঈন, নাজমুল হুদা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা, ‎কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহীম পারভেজ প্রমুখ।

মন্তব্য (০)





image

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...

image

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...

image

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ ক...

৩

নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...

image

আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান...

৪

নিউজ ডেস্কঃ   জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...

image

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির...

৫

নিউজ ডেস্কঃ  ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

  • company_logo