• রাজনীতি

বিরোধীজোটে ভাঙনের গুঞ্জন, অস্বীকার জামায়াত-এনসিপির নেতাদের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ১১ দলীয় জোটের লংমার্চে এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি, জামায়াতের বিরুদ্ধে এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যসহ নানান কারণে রাজনীতির মাঠে বিরোধীজোটের ভাঙন নিয়ে আলোচনা চলছে।

বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জোটের মধ্যে টানাপোড়েন অস্বাভাবিক কিছু নয়।

কিন্তু,জামায়াত-এনসিপির শীর্ষ নেতাদের দাবি, সরকার জোট ভাঙার ষড়যন্ত্র করলেও; তারা ঐক্যবদ্ধ।

৭ দফা দাবিতে তিন বিভাগে বড় আকারে লংমার্চ করেছে ১১ দলীয় ঐক্য। শুরুতে চট্টগ্রাম, পরে রংপুরের কর্মসূচিতে থাকলেও, সবশেষ ৩১ অক্টোবর ঢাকা-কুষ্টিয়া লংমার্চে ছিলেন না অন্যতম জোটসঙ্গী এনসিপির শীর্ষ নেতারা। তখন থেকেই জোট ভাঙার আলাপ ডালপালা মেলা শুরু করে।

একই সময়ে জোটের বৃহত্তর শরিক জামায়াতের নানা বিষয় নিয়ে সমালোচনাও শোনা গেছে এনসিপি নেতাদের কণ্ঠে। এ থেকে রাজনীতির মাঠে জন্ম নেয় নতুন প্রশ্ন, তবে কি জামায়াত-এনসিপির শীর্ষনেতারা একে-অপরকে এড়িয়ে চলছেন?

এ ব্যাপারে রাজনীতি বিশ্লেষক ড. শিব্বির আহমেদের পর্যবেক্ষণ, স্থানীয় সরকার নির্বাচন এবং জোটে দলের হিস্যা নিশ্চিত করা নিয়ে ১১ দলের মধ্যে কিছুটা দূরত্ব দৃশ্যমান।

এদিকে, জোটসঙ্গীদের মধ্যে দূরত্বের বিষয়টি মানতে নারাজ জামায়াত-এনসিপির নেতারা। সময় সংবাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এবং এনসিপি নেতা আখতার হোসেন।

জোটে ভাঙনের আলাপটিকে তারা বলছেন, গুঞ্জন। যা সরকারের তৈরি। একইসঙ্গে, গণভোটের রায় বাস্তবায়নসহ ৭দফা দাবিতে চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার কথাই পুনর্ব্যক্ত করছেন বিরোধীজোটের নেতারা।

 

মন্তব্য (০)





image

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...

image

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...

image

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ ক...

৩

নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...

image

আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান...

৪

নিউজ ডেস্কঃ   জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...

image

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির...

৫

নিউজ ডেস্কঃ  ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

  • company_logo