• রাজনীতি

পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার অভিযোগ, পাসপোর্ট বা এনআইডি চাওয়ার মাধ্যমে তিনি (শেখ হাসিনা) স্ট্যান্টবাজি শুরু করেছেন।

আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন রাশেদ খান।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনা ডিসেম্বরে না ফেরার জন্য স্ট্যান্টবাজি শুরু করেছেন। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হস্তান্তর করা ভারতের দায়িত্ব। কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে পাসপোর্ট বা এনআইডি ইস্যু করার আইনগত সুযোগ নেই।’

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরুক। যেহেতু সে পালিয়ে গেছে, তাই তাকে ফিরিয়ে দিতে হবে ভারতকে।’

একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা যায় না বলেও জানান রাশেদ খান। তিনি বলেন, ‘পাসপোর্ট বা এনআইডি চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন। কারণ, ডিসেম্বরে তারা বাংলাদেশে ফিরবে না।’

শেখ হাসিনার যদি দেশে ফেরার এত আগ্রহ থাকে তাহলে পালালেন কেন? এমন প্রশ্ন তোলেন রাশেদ খান। বলেন, ‘আমার কাছে মনে হয়, হাসিনা যদি বাংলাদেশে ফেরেন সেসময় যে জনরোষ সৃষ্টি হবে সেখান থেকে হাসিনাকে রক্ষা করা কঠিন হবে। এই ভয়ে হাসিনা বাংলাদেশে ফিরবেন না।’

যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে সরকার তার নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আশ্বাস দেন তিনি।

মন্তব্য (০)





image

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...

image

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...

image

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ ক...

৩

নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...

image

আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান...

৪

নিউজ ডেস্কঃ   জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...

image

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির...

৫

নিউজ ডেস্কঃ  ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

  • company_logo