ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপি সরকারের ১ বছর পর দেখা যাবে অর্থনীতি থেকে আইনশৃঙ্খলা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এমন ভবিষ্যৎবাণী করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনপিসির আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বরাবরই আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। দলটি সব আন্দোলনের সুবিধাও নিতে চায়। জুলাই অভ্যুত্থানকে ঘিরে হীনমন্যতায় ভুগছে বিএনপি।
এনসিপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। কিন্তু আগে আওয়ামী লীগের শাসনামলের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার করতে হবে। তারপর তাদের পুনর্বাসন বা প্রাসঙ্গিকের কথা আসবে।
এদিকে, অন্যের দলে গুপ্ত না খুঁজে বিএনপিকে নিজের দলের ভেতর গুপ্ত খোঁজার আহ্বান জানান এনসিপির নেতা সারোয়ার তুষার। পাশাপাশি আওয়ামী লীগ প্রশ্নে বিএনপিকে একই ভুল দ্বিতীয়বার না করারও আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...
নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...
নিউজ ডেস্কঃ ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

মন্তব্য (০)