ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দীর্ঘ ৪০ বছর জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার কারণ ব্যাখ্যা করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। বিএনপির রাজনীতির সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, ‘আমি ৪০ বছর জাতীয়তাবাদের রাজনীতি করেছি। একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু আজ সেই নদীতে চর পড়ে গেছে। তাই ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাকে সেই নদী থেকে সরে আসতে হয়েছে। আমি আরেকটি বড় নদীতে এসেছি, সেই নদী হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।’
শুক্রবার (৬ নভেম্বর) কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘৪০ বছর রাজনীতিতে আমার ভুল ছিল না। কিন্তু সেই নদীতে আজ চর পড়ে গেছে। তাই বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ধারণ করেছেন। ইনশাআল্লাহ, আমরা আল্লাহর কাছে পৌঁছাব, আমরা সাগরে যাব। আমাদের জয় হবেই, সত্যের জয় হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণের কল্যাণের জন্য হিমালয় পর্বত ডিঙাতেও আমি পিছপা হব না।’
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, তার নাজাতের উৎস পরম করুণাময় আল্লাহ তাআলা। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে আল্লাহর সহায়তা ও সম্মতি প্রয়োজন। ইসলামী আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে চান তারা।
বিমানবন্দরকেন্দ্রিক একটি ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আখতারুজ্জামান রঞ্জনকে এ গণসংবর্ধনা দেয় জামায়াতের কিশোরগঞ্জ জেলা শাখা।
জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারি নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ প্রমুখ।
এর আগে সকাল ৯টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াত এবং সকাল ১০টায় পুলেরঘাট বাজারে পুলেরঘাট আঞ্চলিক শাখা জামায়াতের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। এসব কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...
নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...
নিউজ ডেস্কঃ ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

মন্তব্য (০)