• রাজনীতি

পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ। মঙ্গলবার (৩ নভেম্বর) সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, শ্রমিকরা তৈরি পোশাক খাতের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে গত কয়েকদিন ধরে মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন করছে। শ্রমিকদের এই আন্দোলনের ভেতরে তৃতীয় পক্ষ ঢুকে বিভিন্ন জায়গায় নাশকতা করছে। এর মধ্যে পতিত আওয়ামী লীগের লোকজন সরাসরি যুক্ত। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত।

তিনি বলেন, বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করার জন্য বহু আগে থেকেই ষড়যন্ত্র করছে ভারত। বিশ্বে পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় আর ভারতের ৬ষ্ঠ। ফলে ভারত বাংলাদেশের পোশাক খাতে অরাজকতা করে এই বাজার তারা দখল করার চেষ্টা করছে।

শ্রমিকদের দাবির বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে সরকার ৬ সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে। তারপরও আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় অরাজকতা প্রমাণ করে এতে তৃতীয় পক্ষের হাত রয়েছে। ভারতের ষড়যন্ত্রের হাত থেকে পোশাক খাতকে বাঁচাতে সরকারকে কঠোর হতে হবে।’

মন্তব্য (০)





image

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...

image

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...

image

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ ক...

৩

নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...

image

আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান...

৪

নিউজ ডেস্কঃ   জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...

image

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির...

৫

নিউজ ডেস্কঃ  ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

  • company_logo