ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহণের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান এসব কথা লেখেন।
তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।
‘মধ্যরাতে মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একেরপর এক অগ্নিসন্ত্রাস, হামলা ও ভাঙচুরের ঘটনার পরেও যদি বিরোধীদল মনে করে তারা চুপচাপ সব দেখে যাবে। তাহলে বলতেই হবে, নৈরাজ্য সৃষ্টিতে বিরোধীদলেরও মৌন সমর্থন আছে। ক্ষমতায় যাওয়ার লিপ্সায় তারা যদি আওয়ামী দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়, এর খেসারত তাদেরকেও চরমভাবে দিতে হবে। বিরোধীদল দেশের মঙ্গল চাইলে রাজপথে নেমে এদের প্রতিহত করুক। তাহলেই বুঝব আসলেই বিরোধীদল প্রকৃতপক্ষে গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেফতার চায়। অন্যথায় পতিত স্বৈরাচার গোষ্ঠীর সঙ্গে জামায়াত-এনসিপির আপস মীমাংসার বিষয়ে সন্দেহ সংসয় তো থেকেই যায়।’
নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...
নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...
নিউজ ডেস্কঃ ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

মন্তব্য (০)