• রাজনীতি

সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড.খন্দকার মারুফ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  সরকার আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান করতে দৃঢ়প্রতিজ্ঞ। স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে। আর এই জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

আজ সোমবার (২ নভেম্বর) দাউদকান্দি উপজেলার গৌরীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির সমর্থন পেতে আগ্রহী চেয়ারম্যান পদপ্রার্থীদের দুইদিন ব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান সমন্বয়কারী ড.খন্দকার মারুফ হোসেন এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রথম পাঠশালা হচ্ছে- স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভিত্তি দূর্বল হলে, অঙ্কুরেই গণতান্ত্রিক ব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে তৃণমূল পর্যায়ে দেশ ও জনগণের উন্নয়ন অগ্রগতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। 

রোববার দাউদকান্দি উপজেলা সদরে মারুফ ভিলা এবং আজ সোমবার গৌরীপুরে ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

দুই দিনের এই প্রার্থী বাছাই কর্মসূচিতে বিশেষ সমন্বকারী  ছিলেন— কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম।

 

মন্তব্য (০)





image

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির নেতা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা...

image

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় ...

image

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ ক...

৩

নিউজ ডেস্ক : মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে তা...

image

আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান...

৪

নিউজ ডেস্কঃ   জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে...

image

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির...

৫

নিউজ ডেস্কঃ  ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না...

  • company_logo