• শিক্ষা

তিন জেলার মধ্যে এইচএসসি'র ফলাফলে শীর্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : এইচএসসি-২০২৬ পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে জামালপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ কলেজ। ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার কলেজগুলোর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং পরীক্ষার্থীদের পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

কলেজের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে মোট ১ হাজার ২৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়। এর মধ্যে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ২০৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৩ জন। পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ৪৭৬ জনের মধ্যে ৪৩৬ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন। মানবিক বিভাগে ৪৪৭ জনের মধ্যে ৩৬৭ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০৯ জনের মধ্যে ২০১ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৬৬ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

সার্বিকভাবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফলের নিম্নমুখী প্রবণতা ও হতাশার চিত্রের মধ্যে সরকারি আশেক মাহমুদ কলেজের এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সব মহলে সন্তোষ ও আনন্দের সৃষ্টি করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

এ অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

কলেজের সার্বিক ফলাফল ও এ সাফল্যের বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বার্সেদ বলেন,
“এবারের এইচএসসি পরীক্ষায় আমাদের কলেজের শিক্ষার্থীদের ফলাফলে আমরা সন্তুষ্ট তবে আরো ভালো করার সম্ভব বলে আমরা মনে করি। এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ও জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন মহোদয়ের শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমরা মনে করি। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন গুণী মানুষ হিসেবে জীবন অতিবাহিত করার পাথেয় তৈরিতে সরকারি আশেক মাহমুদ কলেজ বদ্ধ পরিকর। এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”

মন্তব্য (০)





image

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক...

image

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্...

২

‎নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তর...

image

দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়ক...

৩


নিজস্ব প্রতিবেদক: দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করত...

image

স্মার্টফোনের পর্দায় বন্দি প্রজন্মকে বইয়ের জগতে ফেরানোর চে...

৪

গাজীপুর প্রতিনিধি : একসময় অবসর মানেই ছিল গল্পের বই, উপন্যাস কিংবা পত্রিক...

image

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

৫

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

  • company_logo