• শিক্ষা

আলিমে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ   ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিমে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর থেকে। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। রোববার (৮ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সব মাদ্রাসা প্রধানকে এ চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোর কাজ সম্পন্ন করতে হবে।

সব আলিম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের (https://xiclassadmission.gov.bd) লগইন প্যানেলে প্রবেশ করতে হবে। প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে। 

আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

পরবর্তীতে কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায়ভার বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

 

মন্তব্য (০)





image

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক...

image

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্...

২

‎নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তর...

image

দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়ক...

৩


নিজস্ব প্রতিবেদক: দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করত...

image

স্মার্টফোনের পর্দায় বন্দি প্রজন্মকে বইয়ের জগতে ফেরানোর চে...

৪

গাজীপুর প্রতিনিধি : একসময় অবসর মানেই ছিল গল্পের বই, উপন্যাস কিংবা পত্রিক...

image

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

৫

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

  • company_logo