ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের অনুপ্রেরণা ও পরিবারের সদস্যদের সহযোগিতায় বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) এমডি রেসিডেন্সি প্রোগ্রামে নিউরোলজি বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন চিকিৎসক মো. আলী আকবর সুমন।
সম্প্রতি প্রকাশিত ফলাফলে তিনি এ সাফল্য অর্জন করেন। চিকিৎসা পেশায় নিজেকে আরও দক্ষ ও বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাঁর এই অর্জন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। নিউরোলজি বিষয়ে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ শেষে একজন দক্ষ, মানবিক ও আদর্শ স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মো. আলী আকবর সুমন দিনাজপুর মেডিকেল কলেজের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে তিনি সেখানে এমবিবিএস কোর্সে ভর্তি হন। এর আগে তিনি মোলানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে শেকেরহাট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
নিজের এ সাফল্যের অনুভূতি প্রকাশ করে আলী আকবর সুমন জানান, এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান তাঁর শিক্ষক বাবা-মায়ের দোয়া, ত্যাগ ও অনুপ্রেরণা। পাশাপাশি প্রিয় সহধর্মিণীর ভালোবাসা, সহযোগিতা ও নিরন্তর সাহস জোগানো এবং সহোদরদের পাশে থাকা তাঁর পথচলাকে সহজ করেছে
তিনি আরও বলেন, পরিবারের সকল সদস্য, শ্রদ্ধেয় শিক্ষক, সিনিয়র, জুনিয়র, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁদের ভালোবাসা, উৎসাহ ও সহযোগিতা তাঁকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
নতুন এই পথচলায় সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, ভবিষ্যতে যেন একজন দক্ষ, মানবিক ও আদর্শ নিউরোলজিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং মানুষের কল্যাণে কাজ করতে পারেন।
তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও চিকিৎসা পেশায় আরও সাফল্য কামনা করেছেন।
নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক...
নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তর...
নিজস্ব প্রতিবেদক: দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করত...
গাজীপুর প্রতিনিধি : একসময় অবসর মানেই ছিল গল্পের বই, উপন্যাস কিংবা পত্রিক...
নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

মন্তব্য (০)