ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে শিক্ষা বোর্ড। এসব মডেলের বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না পরীক্ষার্থীরা। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারে বাধা নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা যে আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, সেগুলো হলো—এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস ও এফএক্স-৯৯১সিডব্লিউ।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত আট মডেলের পাশাপাশি পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন। তবে অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ নেই।
পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে এ নির্দেশনা অনুসরণ করতে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের অবহিত করা হয়েছে।
নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক...
নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তর...
নিজস্ব প্রতিবেদক: দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করত...
গাজীপুর প্রতিনিধি : একসময় অবসর মানেই ছিল গল্পের বই, উপন্যাস কিংবা পত্রিক...
নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

মন্তব্য (০)