ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে পাশের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২১ সালে করোনা-পরবর্তী সংক্ষিপ্ত সিলেবাস ও বিশেষ মূল্যায়নে বোর্ডের পাশের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। পরবর্তী বছরগুলোতে ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাশ করে। চলতি বছর এ হার কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।
তবে বোর্ডের সামগ্রিক ফলাফলের বিপরীতে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, রাজশাহী ক্যাডেট কলেজের ভালো ফলাফলের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলার চর্চা করানো হয়। সৃজনশীলতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণের সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে।
নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক...
নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তর...
নিজস্ব প্রতিবেদক: দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করত...
গাজীপুর প্রতিনিধি : একসময় অবসর মানেই ছিল গল্পের বই, উপন্যাস কিংবা পত্রিক...
নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

মন্তব্য (০)