• শিক্ষা

বুধবার থেকে ক্লাশে ফিরছেন শিক্ষার্থীরা, অনিশ্চয়তায় চুয়েটের অধিকাংশ বিভাগ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা ৩৬ দিনে গড়িয়েছে। 

এ পরিস্থিতিতে বুধবার (২৮ অক্টোবর) থেকে একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ক্লাশ শুরুর বিষয়ে এখনো নিশ্চিত নয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ। ফলে বুধবার থেকে সব বিভাগে একযোগে ক্লাশ শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

রোববার রাতে এক বিবৃতিতে বুধবার থেকে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্তের কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে একই দিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে শিক্ষার্থীদের ক্লাশে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির জানান, ক্লাশ শুরুর তারিখ সংশ্লিষ্ট বিভাগগুলো নিজেদের মতো করে নির্ধারণ করবে।

চুয়েটের স্নাতক পর্যায়ের ১২টি বিভাগের মধ্যে ১১টির বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার থেকে ক্লাশ শুরুর বিষয়ে অধিকাংশ বিভাগ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। একটি বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর বলেন, এখনো শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো আবেদন পাননি। শিক্ষার্থীরা কোর্স সমন্বয়কের মাধ্যমে আবেদন করলে তা বিবেচনা করে ক্লাশ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, আমাদের বিভাগ ক্লাশ নেওয়ার জন্য শতভাগ প্রস্তুত। চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে ক্লাশ শুরু করতে আগ্রহী। অন্য বর্ষের শিক্ষার্থীরা রোববার থেকে ক্লাশ শুরুর বিষয়ে যোগাযোগ করেছে।

যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে বুধবার থেকে ক্লাশ শুরুর পরিকল্পনা করেছেন তারা। দূর-দূরান্তে থাকা শিক্ষার্থীদের আসার জন্য সময় দেওয়া হচ্ছে। অধিকাংশ শিক্ষার্থী বুধবার থেকে ক্লাশে অংশ নেওয়ার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ইতোমধ্যে পিছিয়ে পড়ায় দ্রুত ক্লাশ শুরু করতে চান তারা।

পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক বলেন, ক্লাশ করার জন্য শিক্ষার্থীদের ডাকা হয়েছে। তারা উপস্থিত হলে ক্লাশ নেওয়া হবে। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ই-মেইলে আগামী ১ নভেম্বর থেকে ক্লাশ শুরুর কথা জানিয়েছে। তবে অন্য ব্যাচগুলোর পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম বলেন, তিনি গত দুই দিন ধরে ছুটিতে থাকায় এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। শিক্ষার্থীরা রোববার থেকে ক্লাশ শুরু করার কথা জানিয়েছে। তবে তারা উপস্থিত হলে বুধবার থেকেই ক্লাশ শুরুর প্রস্তুতি রয়েছে।

পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম জানান, ক্লাশ শুরুর জন্য তাদের বিভাগের প্রস্তুতি রয়েছে।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ বলেন, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বুধবার থেকে ক্লাশ শুরু করবে। তৃতীয় বর্ষের পরীক্ষা থাকায় তারা আগামী সপ্তাহে পরীক্ষা দিতে চায়। অন্য বর্ষের শিক্ষার্থীরা রোববার থেকে ক্লাশ শুরু করবে। ক্লাশ ও পরীক্ষা নেওয়ার জন্য বিভাগের যথাযথ প্রস্তুতি রয়েছে।

মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসেনজিৎ দাশ জানান, তাদের বিভাগের ২২ ব্যাচের একটি গ্রুপ বুধবার থেকে ক্লাশ শুরুর আবেদন করেছে। প্রথম বর্ষের ২৫ ব্যাচের শিক্ষার্থীরা আগামী রোববার থেকে ক্লাশে ফেরার কথা জানিয়েছে। এ ছাড়া ২১ ব্যাচের পরীক্ষা চলছিল।

বস্তু ও ধাতব কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ জানান, চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। অন্য ব্যাচগুলো আগামী রোববার থেকে ক্লাশ শুরুর বিষয়ে আবেদনপত্রের মাধ্যমে জানিয়েছে।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফৌজিয়া গুলশানা রশিদ লোপা জানান, বুধবার থেকে সব বর্ষের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হবে।

অন্যদিকে, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী বলেন, তিনি ছুটিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নেবে, তাদের বিভাগ সেটিই অনুসরণ করবে। বুধবার থেকে ক্লাশ শুরুর বিষয়ে এখনো কোনো তথ্য পাননি। তবে অন্য বিভাগগুলো ক্লাশ শুরু করলে স্থাপত্য বিভাগও কার্যক্রম শুরু করবে।

এদিকে, চুয়েটের চলমান সংকট সমাধানের লক্ষ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত পরামর্শক কমিটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবে।

 

মন্তব্য (০)





image

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক...

image

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্...

২

‎নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তর...

image

দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়ক...

৩


নিজস্ব প্রতিবেদক: দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করত...

image

স্মার্টফোনের পর্দায় বন্দি প্রজন্মকে বইয়ের জগতে ফেরানোর চে...

৪

গাজীপুর প্রতিনিধি : একসময় অবসর মানেই ছিল গল্পের বই, উপন্যাস কিংবা পত্রিক...

image

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

৫

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

  • company_logo