ছবিঃ সংগৃহীত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ভান্নার এলাকার একটি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের কারখানার হাজার হাজার শ্রমিকও সড়কে নেমে আসেন।
এ সময় নারী-পুরুষ শ্রমিকরা লাঠি হাতে বিক্ষোভ করেন এবং ৩০ হাজার টাকা বেতনের দাবিতে স্লোগান দেন।
সরেজমিনে মৌচাক এলাকায় গিয়ে দেখা যায়, হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছেন। রোদ উপেক্ষা করে তারা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান করছেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাস-ট্রাকসহ শত শত যানবাহন আটকে পড়ে। যাত্রীবাহী বাসের নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের পাশাপাশি সড়কে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
একপর্যায়ে মৌচাক কাটার মাথায় শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। দল বেঁধে মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল করতে দেবেন না।
গাজীপুর থেকে বোর্ডঘর পর্যন্ত মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে উপজেলার অনেক কারখানায় কাজ বন্ধ রেখে শ্রমিকরা মহাসড়কে আন্দোলনে যোগ দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। মহাসড়কের সফিপুর, কোনাবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভারেও যানবাহন আটকে ছিল।
আন্দোলনরত কারখানার শ্রমিকরা জানান, সব জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু তাদের বেতন বাড়েনি। ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তারা রাস্তায় নেমেছেন।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, মহাসড়কে কারখানার শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে শ্যালিকাকে বিয়ে করাকে কেন্...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে রাতভর অভিযান চালিয়ে...
নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর ব...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা&nbs...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...

মন্তব্য (০)