• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শেরে বাংলা পার্কের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত থেকে জাগপার নেতৃবৃন্দরা বলেন, আসাম থেকে দিল্লি গোটা ভারতে আজ নিপীড়ন ও আগ্রাসন চলছে। আসামে ১১০০ মুসলিম ঘর, দিল্লিতে ৬০০ মুসলিম ঘর ভেঙে দেওয়া হয়েছে। গোটা ভারত জুড়ে মসজিদ ভাঙ্গা হচ্ছে, উত্তরখণ্ডে মাদ্রাসগুলোর সাপ্তাহিক ছুটি শুক্রবার বাতিল করা হয়েছে। নিজ দেশে সুপরিকল্পিতভাবে মুসলিম নিধনে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার।

এ সময় নেতৃবৃন্দ আরও বলেন, ভারত সরকার আমাদের সম্প্রীতির সবক শিখায় আর নিজ ভূখণ্ডে মুসলিম নিধন করে। আমরা এই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও রাষ্ট্রীয় নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পঞ্চগড় জেলা জাগপা ছাত্রকাফেলা সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সমাবেশে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, সদর উপজেলা সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: খোকন ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, বোদা উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আটোয়ারি উপজেলা সাংঠনিক সম্পাদক আব্দুর রহমান, তেতুলিয়া উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা যুব জাগপা সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, জেলা ছাত্রকাফেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এ সময় উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

‎দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি, বললেন- ‘আপনারা ভালো থাকেন’

১

‎নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর ব...

image

‎পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি

২

পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা&nbs...

image

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫

৩

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...

image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

৪

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

  • company_logo