• সমগ্র বাংলা

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার সরকারের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা।

উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। ‎জেলা পরিষদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অঞ্জন কুমার সরকারের কর্মজীবন ও জেলা পরিষদের দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বদলি জনিত কারণে তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা জানার পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের গুরুত্ব তুলে ধরা হয়।

‎বিদায়ী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলির কারণে তাঁর কর্মস্থল পরিবর্তন হলেও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা পেশাগত সম্পর্ক ও স্মৃতি অটুট থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন ।

‎এ সময় জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীরাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি, বললেন- ‘আপনারা ভালো থাকেন’

১

‎নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর ব...

image

‎পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি

২

পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা&nbs...

image

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫

৩

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

  • company_logo