ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে রাতভর অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৫ হাজার টাকাসহ মো. নয়ন মিয়া (৩৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নয়ন মিয়া ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। উলিপুর থানা পুলিশের একটি চৌকস দল রাত্রীকালীন ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করেন। এ সময় তার ডান হাতে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, জিআর ১৪৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২২ থেকে ২৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে শ্যালিকাকে বিয়ে করাকে কেন্...
নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর ব...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা&nbs...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...

মন্তব্য (০)