• লিড নিউজ
  • শিক্ষা

একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় এ ফল প্রকাশ করা হয়। 

এ ফলাফলে একজন শিক্ষার্থী চূড়ান্তভাবে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত বা নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

এদিকে, শিক্ষার্থীরা একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে প্রকাশিত ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি তাদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে ফল এসএমএস করে পাঠানো হবে।

চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষার্থীদের এখন সশরীরে কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, শনিবার রাতের ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে রোববার (২০ সেপ্টেম্বর)। 

এদিন থেকে শিক্ষার্থীরা মনোনীত হওয়া কলেজে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবে। এ ভর্তির প্রক্রিয়া চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

গত ১৬ সেপ্টেম্বর একাদশে ভর্তির ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।

এদিকে, অনলাইনে আবেদন করেও ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে ১৪ হাজার ৪১৫ জন। বঞ্চিতদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন। দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে কোনো শিক্ষার্থী পছন্দক্রম বা চয়েজ দেয়নি। 

আর ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়নি। অর্থাৎ, এ কলেজগুলো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদনগ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। 

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo