• লিড নিউজ
  • শিক্ষা

‎মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে হবে।

‎শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে এ অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে হবে।

‎মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে কোর্সটি পাওয়া যাবে। শিক্ষকরা নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে লগইন অথবা রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

‎প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি মডিউল রয়েছে। এর মধ্যে ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রম শেষ হওয়ার পর এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে জমা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মেই দেওয়া হয়েছে।

‎ছয়টি মডিউল এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষকরা অনলাইন থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

‎মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সব শিক্ষককে অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে হবে।

মন্তব্য (০)





image

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে ম...

নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করত...

image

‎একাদশে ভর্তি শুরু: শিক্ষার্থী সংকটে অস্তিত্বের লড়াইয়ে অন...

নিউজ ডেস্কঃ শুরু হয়েছে উচ্চমাধ্যমিক কলেজে ভর্তি কার্যক্...

image

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প...

image

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা ...

image

কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষা...

নিউজ ডেস্কঃ দেশের বিপুল সংখ্যক জনসংখ্যাই মূল সম্পদ উল্লেখ কর...

  • company_logo