• শিক্ষা

নবীজি (সা.)কে কটূক্তির প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মুবিন খান গৌরবের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেছেন শিক্ষার্থীরা।

​সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে জমায়েত হয়। এতে বিভিন্ন অনুষদ ও হলের শিক্ষার্থীরা অংশ নিয়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি এবং ছাত্রত্ব বাতিলের দাবি জানান। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

​বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, ঈমান দুর্বল শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ধর্মীয় অবমাননায় জড়ানো এবং মুসলমানদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা একটি নির্দিষ্ট চক্রের অপচেষ্টা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই।

​এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, বিষয়টি জানার পরপরই উক্ত শিক্ষার্থীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করে এবং একটি লিখিত মুচলেকা দিয়ে হল ত্যাগ করে।

​বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আইন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি কাঠামো অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে ম...

নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করত...

image

‎একাদশে ভর্তি শুরু: শিক্ষার্থী সংকটে অস্তিত্বের লড়াইয়ে অন...

নিউজ ডেস্কঃ শুরু হয়েছে উচ্চমাধ্যমিক কলেজে ভর্তি কার্যক্...

image

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প...

image

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা ...

image

কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষা...

নিউজ ডেস্কঃ দেশের বিপুল সংখ্যক জনসংখ্যাই মূল সম্পদ উল্লেখ কর...

  • company_logo