• লিড নিউজ
  • শিক্ষা

‎বাংলাদেশের কারিগরি শিক্ষার আধুনিকায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : শিক্ষামন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করতে উচ্চমানের কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রয়োজন। এই ব্যবস্থার আধুনিকায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
‎
‎আজ বৃহস্পতিবার চীনের গুয়াংডং প্রদেশের কিংইউয়ান শহরের গুয়াংডং ভোকেশনাল সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা বিনিময়’ অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি ও শিল্প-শিক্ষা সমন্বয়ের ক্ষেত্রগুলোতে দুই দেশের সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আধুনিক দক্ষতা প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব ও কর্মসংস্থানমুখী শিক্ষায় চীন-বাংলাদেশ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশ আধুনিক কারিগরি শিক্ষা সংস্কারে চীনের সাফল্য ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে অত্যন্ত আগ্রহী।’
‎
‎অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, পাঠ্যক্রম উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপক্ষীয় শিক্ষা বিনিময় বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর করবে। এ ধরনের সহযোগিতা কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে টেকসই ভূমিকা রাখবে।
‎
‎কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করতে চীনা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থায় উন্নত প্রযুক্তি প্রবর্তন ও আধুনিক পাঠ্যক্রম প্রবর্তনের সুযোগ রয়েছে।
‎
‎অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্প-শিক্ষা সমন্বয়ের নতুন প্ল্যাটফর্ম হিসেবে ‘চাইনিজ + ভোকেশনাল স্কিলস’ ইন্ডাস্ট্রি-এডুকেশন ইন্টিগ্রেশন অ্যালায়েন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজ আয়োজিত এ অনুষ্ঠানে গুয়াংডং ভোকেশনাল সিটি ও প্রদেশের ১১টি কারিগরি ও ভোকেশনাল কলেজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
‎
‎অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রতিনিধিদল ‘বেইদৌ+’ ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাবরেটরি ঘুরে দেখেন এবং রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo