• শিক্ষা

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধণা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ।

রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। ক্রিকেট, সাঁতার, স্কেটিং, বাস্কেটবল ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এই দিন মোট ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করা শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও সুনাম বয়ে আনে। এ ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো কাজে উৎসাহিত করবে। সাফল্য ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশন করেন।
 

মন্তব্য (০)





image

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক...

image

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্...

২

‎নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তর...

image

দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়ক...

৩


নিজস্ব প্রতিবেদক: দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করত...

image

স্মার্টফোনের পর্দায় বন্দি প্রজন্মকে বইয়ের জগতে ফেরানোর চে...

৪

গাজীপুর প্রতিনিধি : একসময় অবসর মানেই ছিল গল্পের বই, উপন্যাস কিংবা পত্রিক...

image

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

৫

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

  • company_logo