• শিক্ষা

‎২২৬ মাদরাসায় পাস করেনি কেউ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এবারের দাখিল পরীক্ষায় অভাবনীয় দরপতন দেখা গেছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৬টি।

‎সোমবার (১০ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানান।
‎
‎প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশে। পরীক্ষায় অংশ নিয়ে মোট পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৮১ হাজার ৭৬৫ জন এবং ছাত্রী ৮৩ হাজার ৩২ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি; ছাত্রীদের পাসের হার ৫৯.৮৯ শতাংশ এবং ছাত্রদের ৫১.৬৪ শতাংশ।
‎
‎চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীন দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী রয়েছে।
‎
‎উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে লিখিত পরীক্ষা শুরু হয়। সাধারণ বোর্ডে ২০ মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষা ২৪ মে শেষ হয়। সাধারণত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের নিয়ম থাকলেও রাজনৈতিক ও প্রশাসনিক নানা বাস্তবতায় নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর আজ এই ফল প্রকাশ করা হলো।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo