• সমগ্র বাংলা

পাবনায় ফসলী জমিতে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ফসলী জমিতে মাটি কেটে বিক্রির অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

শনিবার (২ মে) দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের মহিষবাথান এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম খানমরিচ ইউনিয়নের মহিষবাথান গ্রামের আফজাল প্রামানিকের ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ  ইউনিয়নের বিলে বহুদিন ধরে ফসলী জমিতে মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন শহিদুল ইসলাম। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১ টার দিকে অভিযান চালিয়ে মাটি কাটার সময় আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে শহিদুল ইসলাম ৫০ হাজার জরিমানা দিয়ে মুক্ত হন। 

এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় শহিদুল ইসলামকে ৫০ হাজার  টাকা অর্থদন্ড প্রদান করা হয় অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়ে। পরে জরিমানার টাকা দিয়ে মুক্ত হন তিনি। 

মন্তব্য (০)





image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

১

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৩

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৪

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

  • company_logo