ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই অটোরিকশার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করে।
দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাস দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের অদূরে পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছলে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী ও এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
তিনি বলেন, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন-জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মিনাল (৫)। মোফাজ্জল হোসেন গাজীপুরে রাজমিস্ত্রীর কাজ করেন। তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত অপর তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব পরিবহণের বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই সাতজন মারা গেল। বাইপাস রোডে বেপরোয়া গতির কারণে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। তারা এই এলাকায় স্পীড বেকার দাবি করলেও দেওয়া হচ্ছে না।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে সবগুলো লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...
গাজীপুর প্রতিনিধি : কৃষ্ণচূড়ার লাল ফুলে সড়কের পাশটা একদিন বদ...
পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

মন্তব্য (০)