• সমগ্র বাংলা

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চালু হলো ‘কৃষক কার্ড’। এর মাধ্যমে কৃষকের তথ্য সংরক্ষণ ও নির্ধারিত সহায়তা আরও সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে কার্ড পেয়েছেন ১ হাজার ৪৫১ জন কৃষক।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ১ হাজার ৪৫১ জন কৃষককে প্রথম পর্যায়ে কার্ডের আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে ভূমিহীন ৩৯ জন, প্রান্তিক ৫৭১, ক্ষুদ্র ৭৭০, মাঝারি ৬৮ এবং বড় কৃষক রয়েছেন ৩ জন।

কার্ড বিতরণের পাশাপাশি নির্ধারিত কৃষকদের কৃষি উপকরণ বাবদ আর্থিক প্রণোদনাও দেওয়া হবে। ফলে কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনতে এ কার্ডকে একটি সমন্বিত ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে একই সময়ে ফেনীর ফুলগাজীতে উপস্থিত থেকে সারাদেশের নির্বাচিত ৭৭টি উপজেলা ও কৃষি ব্লকে কৃষক কার্ড কার্যক্রমের কেন্দ্রীয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কালীগঞ্জের অনুষ্ঠান থেকেও ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দেন এবং কার্যক্রমের উদ্বোধন করেন।

কালীগঞ্জে কৃষকদের হাতে কার্ড তুলে দেন সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এস. এম. রফিকুল ইসলাম, মো. মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর সারাদেশে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৪

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

image

‎বিরামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...

  • company_logo