ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একেএম আব্দুল হাই স্বপন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কাওরাইদ বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন চান তিনি। পরে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই স্বপন বলেন, কাওরাইদ ইউনিয়নে মাদক ও সন্ত্রাসের বিস্তার ঘটেছে। ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ইতোমধ্যে তিনি কাজ শুরু করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাওরাইদ ইউনিয়নকে এসব অপরাধমুক্ত করার উদ্যোগ নেবেন।
গণসংযোগ ও শোভাযাত্রায় কাওরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন খোকা, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম তপন, সদস্য মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন বয়সী কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)