• সমগ্র বাংলা

পাবনায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক সেবনকারীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ শত টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন এই ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের খানমরিচ পূর্বপাড়া নামক জায়গায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় কার্যকর করেন।

অভিযুক্ত মাদক সেবনকারী মো. রাজিব ফকির (২৪) খানমরিচ পূর্বপাড়া মো. রফিকুল ফকিরের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ এই অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদক সেবনকারী অভিযুক্তকে মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ শত টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য (০)





image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

১

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৩

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৪

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

  • company_logo