প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি:টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের পাশ থেকে ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আহত জেলেরা হলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মোহাম্মদ সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মোহাম্মদ ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।
হোয়াইক্যং ঝিমংখালী এলাকার স্হানীয় বাসিন্দা ইমান হোসেন ঘটনার বিষয়ে জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০–১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ ওইদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, দুই জেলে নাফনদীতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে শুনেছি।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)