• সমগ্র বাংলা

পঞ্চগড়ে শিশু অধিকার নিশ্চিতের আহ্বানে বিএনসিসির র‍্যালি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

সোমবার (৫ অক্টোবর) পঞ্চগড় সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে “শিশুর অধিকার প্রতিষ্ঠা করো, মানবিক বাংলাদেশ গড়ে তোলো” প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি বের করা হয়। বিএনসিসির ক্যাডেটরা বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন,প্রতিটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা লাভ, সুস্থ পরিবেশে বিকশিত হওয়া এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। শিশুদের অধিকার নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী, বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সামরিক স্টাফ কর্পোরাল মো. রফিকুল ইসলাম (পঞ্চগড়) এবং পঞ্চগড় এম. আর. কলেজের ক্যাডেট সার্জেন্ট মো. ফিরোজ আসিফসহ অন্যান্য ক্যাডেটগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





  • company_logo