ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২০০ তালগাছের চারা রোপণের কর্মসূচি করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের গ্রুপ কেয়ার ডিভিশন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
বজ্রপাত বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছর বজ্রপাতে দেশের অন্যান্য জেলার মত কিশোরগঞ্জেও প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় কিশোরগঞ্জ সদরের বৌলাই বাইপাস সড়কের দুই পাশে ২০০টি তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার গ্রুপ কেয়ার।
সোমবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জ সদরের বৌলাই এলাকায় চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল আলম তালুকদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ উদ্দিন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ক্রপ কেয়ার ডিভিশনের জোনাল সেলস ম্যানেজার মোঃ নাজিম মাহমুদ, ফিল্ড ম্যানেজার মোহাম্মদ এখলাস হোসেন এবং সেলস ডেভেলপমেন্ট অফিসার মোঃ আতিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষকরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, বজ্রপাত নিরোধনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছ রোপণের কোনো বিকল্প নেই। বিশেষ করে গ্রামাঞ্চলে তালগাছের সংখ্যা বৃদ্ধি এবং বজ্রপাত সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
তারা জানান, শুধু বৃক্ষরোপণ নয়, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, খোলা মাঠে অবস্থান না করা এবং আবহাওয়ার সতর্কবার্তা সঠিকভাবে মেনে চলার বিষয়েও কৃষক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
স্কয়ার গ্রুপ কেয়ারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা সহ স্থানীয় কৃষকরা। তাদের প্রত্যাশা, রোপণ করা তালগাছগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করতে পারলে পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এমন কর্মসূচি আরও বিস্তৃত হবে।
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...

মন্তব্য (০)