• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিএনপি- জামায়াত সংঘর্ষ -আহত ১৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট  প্রতিনিধি : নির্বাচনী প্রচার প্রচারনাকে কেন্দ্র করে লালমনিরহাট - ১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনের হাতিবান্ধা উপজেলায় বিএনপি- জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা  উভয় দলের ১৫জন  নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

রোববার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স'এ চিকিৎসা গ্রহণ করেছেন। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। 

ঘটনার সুত্রপাত হিসেবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।

এদিকে বিএনপি জামায়াত সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার,  পুলিশ সুপার মো: আসাদুজ্জামান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।  পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব,বিজিবি সদস্যরা। 

পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ হয়।ও লাঠিসোঠার আঘাতে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo