ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে হরিণ প্রতীকের প্রার্থী অন্তরা হুদার এজেন্ট ফারুক মোল্লাকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তাসফিক সিবগাত উল্লাহর ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিণ প্রতীকের প্রার্থী এডভোকেট অন্তরা হুদার দোহারের কুসুমহাটি ইউনিয়নের আরিতা গ্রামে তার এজেন্ট ফারুক মোল্লার বাড়িতে লোকমারফত শীতবস্ত্র কম্বল পাঠায়। এ খবর পেয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিবগাত উল্লাহর ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও কম্বল জব্দ করে নিয়ে আসেন।
এ বিষয়ে ফারুক মোল্লা বলেন, অন্তরা হুদার বাবা নাজমুল হুদার সাথে আমার ভাল সম্পর্ক ছিলো, তাই আমার কাছে কম্বল পাঠিয়েছে। আমি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, সারাজীবন বিএনপিই করেছি।
এ বিষয়ে জানতে অন্তরা হুদাকে ফোন দেয়া হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, দলের কেউ শৃঙ্খলা ভংগ করলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।
দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তাসফিক সিবগাত উল্লাহ বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আজ একজনকে সতকর্তকামূলক ভাবে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)