• সমগ্র বাংলা

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে অটোরিক্সা চালকদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুরপ্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিক্সা চালকেরা। এসময় মহাসড়কের উভয়মূখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত  শ্রীপুর উপজেলার  পুরান বাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় ২০০ থেকে ২৫০ জন অটোরিক্সা চালক একত্রিত হয়ে মহাসড়ক  অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি প্রদান এবং অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। এ অবরোধের কারণে ঢাকা ও ময়মনসিংহ গামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন গুলো দীর্ঘ সময় মহাসড়কে আটকে পড়ে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এসময় অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের  একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। 

এ বিষয়ে  মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ঢাকা ময়মনসিংহ  মহাসড়কের পুরান বাজার এলাকায় হাইওয়ে পুলিশের টহল টিমের গাড়ি দেখে এক অটোরিক্সা চালক দ্রুতগতিতে পালানোর সময় অটোরিক্সা উল্টে গিয়ে সামান্য ব্যাথা পায়, এতে করে ওই অঞ্চলের সমস্ত অটোরিক্সা চালকেরা  পুলিশের উপর চড়াও হয়ে লাঠি নিয়ে তেড়ে আসে এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

তিনি আরো জানান, সরকার অনুমতি দিলে মহাসড়কের অটোরিক্সা চলাচল করতে পারবে অন্যথায় মহা সড়কে কোনো প্রকার অটোরিক্সা চলাচলের  অনুমতি দেওয়া হবেনা । চালকদেরকে  বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo