• সমগ্র বাংলা

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি ভারতীয় গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর আওতাধীন পঞ্চগড় জেলার সদর উপজেলার বড়দরগা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গরু চোরাচালানের সঙ্গে জড়িত—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর নির্দেশনায় বড়বাড়ী বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. আজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৫৭/১-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়দরগা এলাকায় অভিযান পরিচালনা করে মো. আসাদুল ইসলাম (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

আটক আসাদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ডন্ডরা গ্রামের  মো. তোয়াহের আলী ছেলে। এ সময় তার কাছ থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা একটি গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo