• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় ৫জন গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারীরিক প্রতিবন্ধী অটোরিকশাচালক সোহেল (৪১)-কে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সুজন মিয়া (৩৩), মো. শফিকুল ইসলাম হীরা (৩৯), মো. দুলাল মিয়া (৪৫), মো. রহিম মিয়া (৫৫) ও মো. আবুল কাশেম (৪০)।

পিবিআই জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে যাত্রীবেশে সুজন মিয়া ও শফিকুল ইসলাম হীরা কোমল পানীয় ‘স্পিড’-এর সঙ্গে কাশির সিরাপ মিশিয়ে সোহেলকে সেবন করান। একপর্যায়ে সোহেল অচেতন হয়ে পড়লে তার হাত, পা ও মুখ কস্টেপ দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

নিহত সোহেল সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের নয়াপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের পুত্র। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। চলতি মাসের ১৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরদিন ২০ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে লোকমারফতে জানা যায়, জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের তিলাবু–মুছারচর সড়কের পাশে ঢালে একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি সোহেলের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের ভাই মহসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ১৫ জানুয়ারি সুজন ও হীরা সোহেলকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। ১৯ জানুয়ারি বিকেলে নানাখি বাজার থেকে আনন্দ বাজার যাওয়ার কথা বলে তারা সোহেলের অটোরিকশা ভাড়া করে।

ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে নারায়ণগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও ঘটনার সঙ্গে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মিয়া ও শফিকুল ইসলাম হীরা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত দুলাল মিয়া, রহিম মিয়া ও আবুল কাশেমকে গ্রেফতার করা হয়।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo