ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'অপ্রতিরোধ্য চাটমোহর' ঢেকে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনি প্রচার বিলবোর্ড স্থাপন করায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাসে গিয়ে দেখা যায় মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'অপ্রতিরোধ্য চাটমোহর' এর সম্মুখে বাঁশপুতে মাওলানা আলী আছগারের দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড টাঙ্গানো হয়েছে।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ জানান, বিষয়টি আমিও দেখেছি। এ বিষয়ে কি করা যায় তা ইউএনও মহোদয়ের সাথে আলাপ করবো।
বিলবোর্ড স্থাপনের ব্যাপারে জামায়াতের চাটমোহর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল হামিদ জানান, এটাতো অল্প কয়েক দিনের ব্যাপার, তারপরেও যেহেতু আপত্তি এসেছে আমরা বিলবোর্ডটি পার্শ্ববর্তী কোন স্থানে স্থাপনের ব্যবস্থা করবো।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী এ ব্যাপারে জানান, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)